ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভাণ্ডারিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বোরকা বিতরণ

     ভাণ্ডারিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও বোরকা বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাদ্রাসার অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে পাঞ্জাবি, বোরকা বিতরণ করা হয়। 

    এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের চড়াইল আব্দুল আলী আলিম মাদ্রাসায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ’৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

    আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ এম সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক সভাপতি মো. নুরুল আহসান মিল্টন হাওলাদার, প্রভাষক মো. নজরুল ইসলাম,আবু সাঈদ মোড়ল প্রমুখ।

    জাতীয় পার্টি- জেপির সাবেক সভাপতি ও ওই ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ মানিক হাওলাদারের প্রতিষ্ঠিত ওই মাদ্রাসায় তার একমাত্র ছেলে মাদ্রাসার সাবেক সভাপতি মো. নুরুল আহসান মিল্টন হাওলাদারের ব্যাক্তিগত  অর্থায়নে দুইশত ছাত্রীদের মাঝে বোরকা এবং মাদ্রাসা সংলগ্ন এতিম খানার সকল এতিম নিবাসী ছাত্রদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ করা হয়। 

    উল্লেখ্য, এর পূর্বেও মিল্টন হাওলাদার মাদ্রাসা লাগোয়া ১০শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের জন্য ১০০ শতাংস জমি বিনামূল্যে দান করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ