ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা
  • আনোয়ারায় যুবকের দায়ের কোপে বৃদ্ধের মৃত্যু

    আনোয়ারায় যুবকের দায়ের কোপে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্ষেত্রমোহন বাড়িতে এলাকায় আগন্তক অপরিচিত এক যুবকের দায়ের কোপে ক্ষেত্রমোহন নাথের ছেলে সুনীল কান্তি নাথ (৫২) মৃত্যু হয়েছে। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সকালে সুনীল কান্তি নাথ গাছের ডাল কাটার সময় অপরিচিত যুবকটি এসে সেইও কাজ করবে বলে জানালে তাকেও কাজ করতে দেওয়া হয়। কিন্তুু কিছুক্ষণ পরে তার হাতে থাকা ধারালো দায়ের কোপ দিয়ে ফেলেন সুনীল কান্তি নাথের গলায়। সেখান থেকে সুনীল কান্তি নাথকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর এলাকাবাসী অপরিচিত যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে। 

    নিহত সুনীল কান্তি নাথের ১স্ত্রী, ১মেয়ে ও ২ছেলে আছে। ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা সার্কেল হুমায়ুন কবির, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মুহাম্মদ হাছান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ। 

    এব্যাপারে আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান জানান, আটককৃত যুবক কিছুটা অসংলগ্ন আচরণ করেছে। সে কখনো নিজের নাম সোহেল বলেছে আবার কখনো সানাউল্লাহ বলতেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ