ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • এক বোয়ালের দাম ২ লাখ টাকা

    এক বোয়ালের দাম ২ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া একটি মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকায়। সাড়ে ১৯ কেজি ওজনের জাবা বোল মাছটি কিনেছেন বাগেরহাটের মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। আজ শুক্রবার সকালে বাগেরহাট শহরের দড়াটানা নদীতীরের মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারের অনুপ কুমারের আড়তে মাছটি বিক্রি হয়। ১ লাখ ৯০ হাজার টাকা হিসাবে মাছটির প্রতি কেজির দাম ৯ হাজার ৭৪৩ টাকা।

    গত বুধবার বরগুনার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুমের ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। ওই ট্রলারের মাঝি জাফর হোসেন বলেন, আবহাওয়া খারাপ থাকায় সাগরে ইলিশ ধরা পড়ছিল না। ফিরে আসার সময় জাল ফেলি। এরপর ওঠানোর সময় দেখেন এই বোল মাছ। মাছটি অনেক দামি।

    মাছটির ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবা বোল মাছের মণ ৫ লাখ টাকা। সে হিসাবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি তিনি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনেছেন। মাছটি বরফ দিয়ে পিরোজপুরের পারেরহাট নিয়ে, সেখান থেকে চট্টগ্রামে পাঠাবেন। এই মাছ থেকে ৫০ হাজার টাকা লাভ করতে পারবেন বলে আশা করেন তিনি।

    বাগেরহাটের কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা বোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় দাম এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এই মাছ কিনে নেয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ