ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • টগড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষর ‍ইন্তেকাল 

    টগড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষর ‍ইন্তেকাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম (৮৪) বার্ধক্য জনিত কারণে ঢাকায় তার ছেলের নিজ বাসায় সোমবার সকালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি  স্ত্রী, ৫ মেয়ে ও ৭ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    তিনি ১৯৬১ সালে চাঁদপুরের কচুয়া গ্রাম ছেড়ে ইন্দুুরকানী উপজেলার টগড়া গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার দাখিল শাখায় ১৯৬৫ সালে, আলিম শাখায় ১৯৭৬ সালে সুপার হিসাবে এবং ফাযিল শাখায় ১৯৮৩ সালে, ২০০৩ সালে কামিল শাখার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৬ সালে ২৮ শে ফেব্রুয়ারী অবসর গ্রহন করেন। তিনি ২০১৬ সালে স্টোক করে দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় তার ছেলের বাসায় চিকিৎসাধীন ছিলেন। 

    তার মৃত্যুতে গভীর জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের (এমপি) আনোয়ার হোসেন মঞ্জু ও ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ