ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ৩২ বাংলাদেশি জেলেকে সাগর থেকে উদ্ধার

    ৩২ বাংলাদেশি জেলেকে সাগর থেকে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে ভাসতে থাকা ৩২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্ট গার্ড। বৈরী আবহাওয়ার কারণে ওই জেলেদের মাছধরার নৌযানটি ডুবে গিয়েছিল।

    গত ১৯ ও ২০ আগস্ট তাদের উদ্ধারের পর মঙ্গলবার (২৩ আগস্ট) এই জেলেদের কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’-এ পৌঁছে দেয় ভারতের কোস্ট গার্ডের জাহাজ ‘বরদ’।

    মঙ্গলবার রাতে জেলেদের মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদরদপ্তরে আনার পর তাদের ট্রলার মালিক মহাজনদের কাছে হস্তান্তর করা হয়। এসব জেলের বাড়ি পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন এলাকায় বলে জানান উদ্ধার হওয়া জেলেরা।

    কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৈরী আবহাওয়ায় ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার এফবি জান্নাতুল ফেরদৌস, এফবি আব্দুল্লাহ-০১ ও এফবি মায়ের দোয়া ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত ভারতীয় কোস্ট গার্ড শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রথম দফায় ১০ জেলেকে উদ্ধার করে। এরপর দুইদিন ধরে পর্যায়ক্রমে আরও ২২ জেলেকে উদ্ধার করা হয়।

    ঢাকায় ভারতের হাইকমিশন এক বার্তায় জানায়, সাগরে উদ্ধারের পর এই জেলেদের খাবার, পানি ও ওষুধপত্র দেওয়া হয়। পরে তাদের বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

    সমুদ্র অঞ্চলে উভয়পক্ষের স্বার্থেই ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুদেশের কোস্ট গার্ড নিয়মিত অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে থাকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ