ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-২ আসনে সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া  নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান কাঁঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের বাড়ি ব্যবসাপ্রতিষ্ঠান ও কার্যালয় ভাংচুর আমাদের বাধ্য করা হলে রাজপথে নামব: জামায়াত আমির ত্রয়োদশ সংসদে যাচ্ছেন বিএনপির যেসব প্রবীণ নেতা গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ চরমোনাই পীরের তিন ভাই কে কোথায় হেরেছেন  ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আলোচনায় তুঙ্গে থেকেও হারলেন যারা
  • শরণখোলায় দুর্যোগ কবলিত নারীদের প্রশিক্ষণের বিনিময় অর্থ বিতরণ

    শরণখোলায় দুর্যোগ কবলিত নারীদের প্রশিক্ষণের বিনিময় অর্থ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠা ও নারী উন্নয়নের জন্য নিরলস কাজ করছে শেখ হাসিনার সরকার। 

    বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি, ভিজিএফ, ১০ টাকা মূল্যে প্রতিকেজি চাল ও টিসিবি'র মত জনবান্ধব কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে তৃণমূল মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। 
    বৃহস্পতিবার বিকালে ঘূর্ণিঝড় ঝুঁকি প্রবন শরণখোলা উপজেলার খোন্তাকাটা বাজারে রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন। 
    রেডক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন মুন্সি। 

    প্রধান অতিথি আমিরুল আলম মিলন আরো বলেন, পুরুষের পাশাপাশি নারীরা ছোট খাট আয়বর্ধক কাজ করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। 

    অনুষ্ঠানে উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় আমেরিকান রেডক্রিসেন্ট এর সহায়তায় প্রশিক্ষণের বিনিময় খোন্তাকাটা ইউনিয়নের দুর্যোগ কবলিত এলাকার ১৪০ জন নারীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। 

    এসময় অন্যান্যের মধ্যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উন্নয়ন কর্মকর্তা রিয়াজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ওয়াদুদ আকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন তালুকদার উপস্থিত ছিলেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ