ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

    কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে মো.রফিকুল ইসলাম মাসুদ (৩৫) নামের এক যুবককে আসামি করে মামলা করেছেন। 

    অভিযুক্ত মো.রফিকুল ইসলাম মাসুদ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর মুছাপুর গ্রামের জামাল উদ্দিনের নতুন বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে।   

    মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীকে (১৮) তার মা বাড়িতে রেখে বেগমগঞ্জে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। রাত সাড়ে ৮টার দিকে তার মানসিক রোগী স্বামী ও ছেলে রাতের খাওয়া দাওয়া শেষে সামনের রুমে এবং কিশোরী মেয়ে পিছনের রুমে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে মো.রফিকুল ইসলাম মাসুদ কৌশলে তার বসতঘরের দরজা খুলে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে।   ভিকটিম কিছু বুঝে ওঠার আগেই আসামি ভিকটিমের মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম বর্তমানে অন্তঃসত্ত্বা মর্মে বাদীনি তাহার এজাহারে উল্লেখ করেন।  

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ