ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-২ আসনে সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া  নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান কাঁঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের বাড়ি ব্যবসাপ্রতিষ্ঠান ও কার্যালয় ভাংচুর আমাদের বাধ্য করা হলে রাজপথে নামব: জামায়াত আমির ত্রয়োদশ সংসদে যাচ্ছেন বিএনপির যেসব প্রবীণ নেতা গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ চরমোনাই পীরের তিন ভাই কে কোথায় হেরেছেন  ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আলোচনায় তুঙ্গে থেকেও হারলেন যারা
  • পাবনায় সুজন হত্যার বিচার দাবীতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    পাবনায় সুজন হত্যার বিচার দাবীতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনা জেলার চর ঘোষপুরে হেযবুত তওহীদের অফিসে হামলা করে এক কর্মীকে কুপিয়ে হত্যা ও ১০ জনকে আহত করার ঘটনার বিচার দাবীতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী জেলা হেযবুত তওহীদ। মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধন ও সমাবেশ শেষে হেযবুত তওহীদের পাঁচশতাধিক কর্মী একটি প্রতিবাদ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

    সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল প্রকার ধর্মের অপব্যাবহারের বিরুদ্ধে দীর্ঘ ২৬ বছর কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ আর এতেই ধর্মের সুবিধাভোগী একটি শ্রেণী বিভিন্ন প্রকার অপপ্রচারের করে যাচ্ছে। এই স্বার্থান্বেষী মহল গত ২৪ আগস্ট পাবনা জেলার চর ঘোষপুর অফিসে ঢুকে সুজন (২৫) নামের এক কর্মীকে কুপিয়ে হত্যা ও ১০ জনকে আহত করে। সারাদেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে অব্যাহত হুমকি, অপপ্রচার ও হত্যা-সন্ত্রাসের ঘটনার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

    সমাবেশে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ কমিটির সদস্য রাকিব আল হাসান, নোয়াখালী জেলা সভাপতি মো. গোলাম কবীর, সদর উপজেলা সভাপতি আশিক মিয়া, বেগমগঞ্জ উপজেলা সভাপতি সাহিদুর রহমান, সেনবাগ উপজেলা সভাপতি আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ