ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শরণখোলায় ভয়াবহ আগুনে পুড়লো দোকান-বসতঘর

    শরণখোলায় ভয়াবহ আগুনে পুড়লো দোকান-বসতঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের হাসপাতাল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান ও একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর মোস্তফা হাওলাদারের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

    শরণখোলা ফায়ার সার্ভিস কর্মীরা দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এতে ২ কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। 

    ক্ষতিগ্রস্থ স্কুল শিক্ষক জাকির হোসেন খান জানান, ফজরের নামাজের পর হঠাৎ করে তার বাসা সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে আগুন জ্বলে ওঠে। মুহুর্তেই তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে । আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তার বসত ঘরসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

    শরণখোলা ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ ফিরোজ আলী জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই । প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।


     


    আসাদুজ্জামান মিলন/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ