ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    মোংলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনে মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মাদ্রাসা রোডস্থ মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলীর বাসায় (বিএনপির অস্থায়ী কাযার্লয়ে) আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটেন দলের নেতা কর্মীরা।

    পরে পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি  সাহেব আলী মল্লিক'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী।

    ‍এসময় প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন বলেই আমার জন্ম হয়েছে। বর্তমান আওয়ামী সরকারের অত্যাচার নির্যাতনের মধ্যেও এখনো যারা বিএনপি করেন তারা একেকটি খাটি সোনা। অচিরেই এই ফ্যাসিবাদী সরকারের পতন হবে ইনশাল্লাহ।

    আলোচনা সভায় প্রত্যেক ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদক ও সাংগঠনিক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র পূণরুদ্ধার সহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ