ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভান্ডারিয়ায় ওএমএস এর চাল বিক্রি শুরু

    ভান্ডারিয়ায় ওএমএস এর চাল বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া বৃহস্পতিবার খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১টি পৌরসভা সহ উপজেলার বাকি  ৬টি ইউনিয়নে নির্ধারিত ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে (ওএমএস)এর চাল বিক্রি কার্যক্রমের শুরু করা হয়েছে। 

    এ উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে পৌর শহরের  ভূবনেশ্বর  ব্রীজ সংলগ্ন এ ন্যায্য মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমার রানী ধর । এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা সুমন চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।

    পৌরসভায় ০৩ জন ডিলারকে প্রতিমাসে ১৩২ টন চাল এবং খাদ্য বান্ধব কর্মসূচীতে  উপজেলার ৬টি  ইউনিয়নে ১৭ জন ডিলারকে প্রতিমাসের জন্য নির্ধারিত চাল ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেয়া হয়েছে। 

    এ কর্মসূচীর আওতায় মোট ১৭জন ডিলার ০৮ হাজার ৫৫৫ জন কার্ডধারী পরিবারকে ন্যায্য মূল্যে ১৫ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি চাল বিক্রি করবে। এছাড়াও টিসিবি কার্ডধারী একজন প্রতি ১৫ দিনে ৫ কেজি হিসেবে মাসে ১০ কেজি চাল ক্রয় করতে পারবে।  
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ