ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • মঠবাড়িয়ায় ভাতিজার ঘর গুড়িয়ে দিয়ে চাচার “বীর নিবাস” নির্মাণ চেষ্টা!

    মঠবাড়িয়ায় ভাতিজার ঘর গুড়িয়ে দিয়ে চাচার “বীর নিবাস” নির্মাণ চেষ্টা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাতিজার বসত ঘর গুড়িয়ে দিয়ে মুক্তিযোদ্ধা চাচা “বীর নিবাস” নির্মাণের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় ভুক্তভোগী জহির উদ্দিন খান বৈমাত্রীয় চাচা বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু সহ কয়েকজনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জহির উদ্দিন খান ওই গ্রামের মৃত আ. মান্নান খান (চাঁন মিয়া) এর ছেলে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, জহির উদ্দিন খানের বাবা পুলিশে চাকরি করা সুবাদে যশোর মনিরামপুরে বসবাস করতেন। তাঁর বাবা জীবিত থাকাকালীন ১৯৮৬ সালে ফুলঝুড়ি গ্রামে ১২৪৬ নং দলিলে ক্রয়সূত্রে মালিক হয়ে ওই জমিতে বসত ঘর তুলেন এবং মাঝে-মধ্যে এসে বসবাস করতেন। 

    বর্তমানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” উপহার দিচ্ছেন। এতে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু তাঁর নিজ সম্পত্তিতে বীর নিবাস উত্তোলন না করে গত ২৮ আগস্ট মুরাদ খান, নাঈম খানের নেতৃত্বে লোকজন দিয়ে জহির খানের বসত ঘরটি গুড়িয়ে দিয়ে “বীর নিবাস” তৈরীর পায়তারা করেন। ওই ঘরটি গুড়িয়ে দেয়ায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেন।

    এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিষটি সমাধানের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে সংবাদ করার প্রয়োজন নাই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ