ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সন্ধ্যায় হাতাহাতি, সকালে কুপিয়ে খুন

    সন্ধ্যায় হাতাহাতি, সকালে কুপিয়ে খুন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন বেলাল (৪৫) নামে এক কৃষক নিহত ও তার সহোদর মো. মাসুদ (৩৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের হাদা ব্যাপারী দোকান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, হাদা ব্যাপারি দোকান এলাকার আবদুল শুক্বুর গংদের সাথে প্রতিবেশি বেলায়েত হোসেন বেলাল গংদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় হাদা ব্যাপারীর দোকানের সামনে আবদুল শুক্কুরের ছেলে আবুল হাসেমের সাথে বেলায়েত হোসেন বেলালের ভাই ননা মিয়ার হাতাহাতি হয়। উপস্থিত লোকজন উভয় পক্ষকে নিবৃত্ত করে দেন।

    এ ঘটনার জেরে আজ ভোর পাঁচটার দিকে বেলায়েত হোসেন বেলাল ও তার সহোদর মাসুদ তাদের বাড়ির পাশে মহিষের দুধ সংগ্রহ করতে গেলে আবুল হাসেমের নেতৃত্বে তার আত্মীয়স্বজনরা মিলে বেলাল ও মাসুদের উপর অতর্কিত হামলা করে। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলায়েত হোসেন বেলাল মৃত্যুবরণ করেন। তার সহোদর আহত মাসুদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আবদুল শুক্বুর (৭০), তার ছেলে আবুল হাসেম (৪৫), ভাই আবদুল মালেক (৭৫), জামাই নিজাম উদ্দিন (৪২), নাতি মিন্টু (২৫), বাহার উল্যাহ (৩০) ও শেখ ফরিদ (২৫) সহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

    এঘটনায় নিহতের ভাই ননা মিয়া বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    প্রসঙ্গত, গত ৭ মাস আগেও জমি নিয়ে বিরোধের জেরে উভয় পরিবারের সংঘর্ষে কমপক্ষে ৬জন আহত হয়েছিল। উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ