ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার
    নিহত হেলাল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর হেলাল হোসেন (২৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    রোববার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামে একটি বাড়ির পিছনে বাগানের ডোবা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত হেলাল হোসেন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাউথখালী গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে। 

    এ ঘটনায় নিহতের বোন মিনারা বেগম (৩৮) বাদি হয়ে ভাবী সাজেদা বেগম মনি (২১) এর বিরুদ্ধে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ পলাতক সাজেদা বেগম মনিকে স্বরূপকাঠি উপজেলা শহর থেকে গ্রেপ্তার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত মনিকে মঠবাড়িয়া থানায় আনা হয়নি।

    ধানীসাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডর ইউপি সদস্য মো. খোকন খান জানান, হেলাল ধানীসাফা গ্রামের তাঁর স্ত্রী সাজেদা বেগমকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো এবং একটি ভবনের কেয়ারটেকরের পাশাপাশি ইলেক্ট্রনিক্স মেকানিক হিসেবে কাজ করতো। তাদের তাবাসসুম নামের দেড়ে বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন সময় স্ত্রীর সাথে হেলালের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হতো। কিছুদিন আগেও হেলালের সাথে তাঁর স্ত্রীর টাকা নিয়ে ঝগড়া হয়। গত ২৫ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও মারামারি হয়। পরে রাতে হেলাল নিখোঁজ হন। স্থানীয় ভাবে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

    রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে এক নারী শাক তুলতে গিয়ে স্থানীয় আলম বেপারীর বাড়ির পিছনে একটি ডোবায় অর্ধগলিত অবস্থায় হেলালের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামি নিহতের স্ত্রী সাজেদা বেগম মনিকে স্বরূপকাঠি থেকে গ্রেপ্তার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ