ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শিশুকে দলবদ্ধ ধর্ষণের দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

    শিশুকে দলবদ্ধ ধর্ষণের দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার খালিশপুরে ১৫ বছরের শিশুকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ রায় দেন।

    রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি আলী আকবর হৃদয় ও মেহেদী হাসান ইবুকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্য তিন আসামি সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    জানা যায়, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যায় খুলনা খালিশপুর থেকে ভুক্তভোগী শিশুকে অপহরণ করা হয়। পরে তাকে মোটরসাইকেলে করে চরেরহাট এলাকার একটি কলাবাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে আসামিরা। কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে তাকে বিহারি কলোনির পাশে রাস্তার ওপর ফেলে রেখে যায়। এসময় শিশুটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি ধামকি দেয়।

    এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন আসামির বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী শিশুর মা। একই বছরের জুন মাসে খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জনের সাক্ষী গ্রহণ করে আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ