ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • হাঁস-মুরগির খোপে মিললো ১৫ ফুট লম্বা অজগর

    হাঁস-মুরগির খোপে মিললো ১৫ ফুট লম্বা অজগর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন বনবিভাগের সদস্যরা।

    বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরমা কাটাখালি গ্রামের মোঃ রুহুল আমিন এর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

    রুহুল আমিন বলেন, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বনবিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি ধরে নিয়ে যায়।’

    তিনি আরো বলেন, খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাসও খেয়ে ফেলে এই অজগরটি।

    পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে অজগর সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দিলে সেখান থেকে সাপটি উদ্ধার করি আমরা। উদ্ধার হওয়া অজগরটি আমরা সুন্দরবনের গহিনে অবমুক্ত করি।

    লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

    তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে যেয়ে থাকতে পারে সাপটি। কোন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে আমাদেরকে খবর দিলে আমরা সেটিকে উদ্ধার করে ত‍াঁর সঠিক নিরাপদ আবাসে ফিরে দিবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ