ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৬০

    পিরোজপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৬০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। 

    শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম রেজাউল করিম। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। 

    উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা আসার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর দফায় দফায় হামলা করে। এ ছাড়া সমাবেশ শেষে বাড়ি ফেরার পথেও হামলা করে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান দুলালকে পিটিয়ে রক্তাক্ত করে। ওই হামলায় বিএনপিসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

    তবে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল আ.লীগের কেউ-ই ওই হামলার সঙ্গে জড়িত নয় দাবি করে জানান, বিএনপি তাদের (আ.লীগ) ওপর হামলা করেছে। 

    পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সমাবেশে আসার পথে কয়েকটি স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।

    নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বিএনপিকে সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে বারবার অনুরোধ করার পরও তাঁরা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ