ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ‌'দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন'

     ‌'দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এখন আর বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় না।

    শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভারানী খালের ওপর বীর মুক্তিযোদ্ধা মো. নূরউদ্দীন গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু না হলে আমাদের দেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ত্রিশ লাখ মানুষ রক্ত দিয়েছে। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। কত মুক্তিযোদ্ধা পঙ্গু হয়েছে এ দেশ স্বাধীন করার জন্য। আমার নির্বাচনী এলাকার মধ্যে সবচেয়ে নাজিরপুর উপজেলা ছিল উপেক্ষিত। আমি এমপি নির্বাচিত হওয়ার পর এ এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি।

    মাস্টার মো. হায়দার আলীর সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিসেস রোজিনা নাছরিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লতিফ শেখ, শেখ মাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাহ আলম আকন, নাজমুল হুদা স্বপন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ