ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় চেয়ারম্যান মেম্বরসহ ৬ জন কারাগারে

    মঠবাড়িয়ায় চেয়ারম্যান মেম্বরসহ ৬ জন কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন আ‘লীগ অফিস ভাংচূর ও বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বরসহ ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত। 

    উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার ও ৩ নং ওয়ার্ড মেম্বর মনির আকনসহ ৬ জন ওই মামলায় রোববার পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম আবু জাফর মো. নোমান শুনানী শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

    অপর ৪ আসামী হলা- বড়মাছুয়া গ্রামের মৃত. আমজাদ হাওলাদারের ছেলে ইউপি চেয়ারম্যানের ভাই বসির হোসেন হাওলাদার, হোচেন আলী খানের ছেলে সায়েস্তা খান টুকু, রহমান সরদারের ছেলে তুহিন সরদার, ইদ্রিস হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার। পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের পারলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট খ.ম হায়দার বিষিয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ- গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার ১১ বড় মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধনের সময় রাজনৈতিক বিরোধের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

    এসময় ককটেল বিস্ফোরিত হয়। এতে অন্ততঃ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম বাদী হয়ে ১৫ জুলাই শুক্রবার বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান (আ.লীগ বিদ্রোহী) নাসির হোসেন হাওলাদারকে প্রধান আসামি করে ২৫ নানীয় এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ