ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেফতার

    কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চেকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুময়ান কবির পলাশকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।  

    বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  এর আগে,গতকাল বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।  

    এসব তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান। তিনি বলেন,  বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মতিঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি সিআর সাজা ও ৫টি সিআরসহ সর্বমোট ৬টি পরোয়ানাভুক্ত চেকের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পলাশকে  গ্রেফতার করে পুলিশ। 

    ওসি তদন্ত আরও জানায়, তাঁর বিরুদ্ধে ১টি মামলায় ১টি সাজা গ্রেফতারী পরোয়ানায়  ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সাজা গ্রেফতারী পরোয়ানা এবং ৫ মামলায় ৫টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ