ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • এক ট্রলারে ধরা পড়ল ৫৯ মণ ইলিশ, ১৩ লাখ টাকায় বিক্রি  

    এক ট্রলারে ধরা পড়ল ৫৯ মণ ইলিশ, ১৩ লাখ টাকায় বিক্রি  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি মাছ ধরার ট্রলারে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩ দিনে ৫৯ মণ মাছ ধরেছেন ভোলার মনপুরার জেলেরা। 

    বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাটে নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকায়। মাত্র তিন দিনে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় বোটের মালিক, সারেংসহ জেলেরা মহাখুশি। এসব মাছ কিনেনেন মেঘনা ফিশিং এজেন্সি।    

    ট্রলারের মালিক উৎফুল জানান, তিন দিন আগে ১২ জেলে ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যাই। বিভিন্ন সাইজের ৫৯ মণ ইলিশ পেয়েছি।  এর মধ্যে বড় সাইজের মাছের সংখ্যা বেশি। মেঘনা ফিশিংয়ে মাছ গুলো বিক্রি হয়েছে। নিলামে শেষ পর্যন্ত ২২ হাজার ১০০ টাকা করে ৫৯ মণ ইলিশের দাম হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

    চেয়ারম্যানঘাটের একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী কিছুদিন সাগরে জেলেদের জালে বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে।    এখন নদীতেও মাছ মিলছে। নিষেধাজ্ঞা শুরু হবে ৭ অক্টোবর থেকে। এর আগে, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা বেশি পরিমাণ মাছ ধরতে পারছেন। সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে জেলেদের জালে আরও বেশি বেশি ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ