ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় মাছের ঘের থেকে অজগর উদ্ধার

    মোংলায় মাছের ঘের থেকে অজগর উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মাছের ঘের থেকে ৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। নিম্মচাপের পানি কমার সাথে সাথে বাস্তহারা বন্য প্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বনবিভাগ। তারই অংশ হিসেবে গতকাল অজগরটিকে উদ্ধার করে বনবিভাগ।

    বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে হোগলাবুনিয়া গ্রামের সাংবাদিক মারুফ হাওলাদারের মাছের ঘের থেকে সাপটি উদ্ধারের পর 

    আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

    বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানায়, সাপটিকে আমার মাছের ঘেরে দেখে আমি উদ্ধার করি এবং তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন।

    পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান,সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক ও সাংবাদিক মারুফ হাওলাদার তার মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করে এবং আমাদের সংবাদ দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি।  শুক্রবার সকাল ৭টায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করি। সাপটি ৬ ফুট লম্বা ওজন ৩ কেজি।

    স্টেশন কর্মকর্তা আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ