ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় মাঝের চরে সম্পদ লুটের হিড়িক!

    মঠবাড়িয়ায় মাঝের চরে সম্পদ লুটের হিড়িক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “মাঝের চর” পিরাজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের একটি অংশ। উপজেলার মূল ভূ-খন্ড থেকে বলেশ্বর নদীর মাঝে এ দ্বীপটি হওয়ায় এর নাম করণ হয়েছে মাঝের চর। সরকারি বনায়নের পাশাপশি রয়েছে সাড়ে ৬ হাজার নারিকেল গাছ। সরকারি এ সম্পদ রক্ষার জন্য রয়েছে বন বিভাগের অফিস। 

    নাম প্রকাশ না শর্তে একাধিক ব্যক্তি জানান, প্রতি বছর লাখ-লাখ নারিকেল হয় এ বনাঞ্চলে। চরের চারপাশে বিভিন্ন ধরনের উপায় মাছ শিকার করা হয়। এ মাঝের চরটি ইজারা দেয়া হলে সরকারি তহবিলে আসতো প্রতি বছর লাখ লাখ টাকা। অথচ সংশিষ্ট বন কর্মকর্তার ইজারা না দিয়ে স্থানীয় এক শ্রেণীর প্রভাবশালীদের সাথে যোগসাজস করে সকল কার্যক্রম চালু রেখে আত্মসাৎ করলে লক্ষাধিক টাকা। এছাড়াও রয়েছে বন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ।

    তবে এসকল অনিয়মের বিরুদ্ধে জনৈক মো. রফিকুল ইসলাম বন ও পরিবেশ মন্ত্রণালয়, দূর্ণীতি দমন কমিশন ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মিলন হোসেন আকাশ জানান, কিছুদিন পরপর কার্গো জাহাজে করে ডাব কেঁটে নিয়ে যাওয়া হয়। কে বা কাহারা ডাব কেঁটে নিচ্ছেন তা তিনি স্পষ্ট করে বলতে পারেন নি। ইতোমধ্যে বনের ভিতরে বড়-বড় গাছ পাচার হয়ে গেছে।

    এব্যপারে মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম এর কাছে জানতে চাইলে তিনি ডাব বিক্রি, মাছ শিকারের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, মাঝর চর কখনোই ইজারা দেয়া হয়নি। একই কথা বললে বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন। তবে তিনি আরও বলেন, মাঝের চরেিট ইজারা দেয়ার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ