ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

    পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রোজিনা নাসরিনের বাবা পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনয়িনের কলারদোয়ানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরউদ্দিনকে (৭৫) রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।

    শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ প্রমুখ।  

    এর আগে তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তা‍ঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ