ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়ায় আ'লীগের বর্ধিত সভা 

     জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়ায় আ'লীগের বর্ধিত সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়ায় আ'লীগের বর্ধিত সভা রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আতিথি ছিলেন, পিরোজপুর জেলা আ'লীগ সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধ এ.কে.এম.এ আউয়াল।

    সভায় মঠবাড়িয়া উপজেলা আ’লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আ’লীগ সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাকিম হাওলাদার, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রেীয় উপদেষ্টা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আ’লীগ সদস্য মোস্তফা শাহ আলম দুলাল, আশরাফুর রহমান, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান প্রমূখ। এ ছাড়াও বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়ন আ’লীগ সভাপতি , সাধারণ সম্পাদক ও জন প্রতিনিধিরা।

    বক্তারা বলেন আগামী ১৭ সেপ্টেম্বর পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী সালমা রহমান হ্যাপিকে নির্বাচিত করতে আ’লীগ বদ্ধ পরিকর। হ্যাপিকে নির্বাচিত করতে যার-যার অবস্থান থেকে কাজ করার আহ্বাবান জানান প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধ এ.কে.এম.এ আউয়াল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ