ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে গুলি, প্রতিবাদে বরিশালে মশাল মিছিল

    মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে গুলি, প্রতিবাদে বরিশালে মশাল মিছিল
    বরিশালে বিএনপির ঝটিকা মশাল মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের গুলির প্রতিবাদে বরিশালে ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বরিশাল মহানগর বিএনপি’র আয়োজনে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

    মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে বের হওয়া মশাল মিছিলটি নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি রোড টিটিসির সামনে গিয়ে শেষ হয়।

    মিছিল থেকে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদ এবং সরকারি পতনের স্লোগান দেন অংশগ্রহণকারী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ঝটিকা মিছিলের শুরুর পূর্বে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বক্তব্য দেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ