ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন   টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন রাতভর আগুন-বিক্ষোভে দেশজুড়ে আতঙ্ক-দুর্ভোগ কুয়াকাটা বাস টার্মিনালে আগুনের বোতল নিক্ষেপ, আতঙ্কে স্থানীয়রা আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই নেই প্রধান শিক্ষক আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন
  • শনিবার বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১২১ পরীক্ষার্থী

    শনিবার বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১২১ পরীক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান এসএসসির পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে  অনুপস্থিত ছিল এক হাজার ১২১ জন পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বন করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

    তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৯০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নিয়েছে ৮৯ হাজার ৩৯ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১২১ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২৪।

    বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩২০ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ২৫১ জন, ভোলায় ১২০ জন, পিরোজপুরে ১৪২ জন, বরগুনায় ১২১ জন ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে।

    অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে ৩ জনই বরিশাল জেলার পরীক্ষার্থী।

    উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৬৩টি বিদ্যালয়ের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৬৩০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য বরিশাল জেলায় ৪টি এবং বোর্ডের অপর ৫টি জেলায় ৫টি ভিজিলেন্স টিম রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ