ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অবৈধভাবে সমুদ্রে মাছ শিকারের দায় রোহিঙ্গাসহ আটক ৬

    অবৈধভাবে সমুদ্রে মাছ শিকারের দায় রোহিঙ্গাসহ আটক ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৯ বাংলাদেশি জেলেসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। 

    রবিবার (২৫ সেপ্টেম্বর)  সকালে তাদের আটক করে সোমবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জন বাংলাদেশি জেলে এবং বাকি ছয়জন রোহিঙ্গা ক্যাম্পের। মোংলা নৌ ঘাটির গোয়েন্দা বিভাগের একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

    সুত্রটি জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ 'বিএনএস গোমতি' র নৌসেনারা একটি ফিশিং বোটসহ তাদের আটক করে। 

    এদের মধ্যে বাংলাদেশি ৯ জেলেরা হচ্ছেন- শাহ আলম মিস্ত্রি (৫০) নোয়াখালী, মো. নুরুল আলম(৪৫) নোয়াখালী, মো. হারুন (৩৫) নোয়াখালী, মো. আলাউদ্দিন (৪৫) নোয়াখালী, মো. নুর হোসেন (৩৭) ভোলা, মো. জাকের হোসেন (৩২) ভোলা, মো. হালিম (৪৮) ভোলা, জাকির হোসেন (৩২) ভোলা, মনির হোসেন (৪৭) লক্ষীপুর। 

    এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আটককৃতরা হলেন- নুর আলম(৪০) উখিয়া, আলী জোহার(২৮) উখিয়া, জাহিদ আলম(৩৫) টেকনাফ, মো. জুবায়ের (৩০) টেকনাফ, মো. কামরুল হোসেন(২৩) টেকনাফ ও মো. ইয়াছির(২৫) টেকনাফ।

    মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলেসহ ছয়জন রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এসব জেলেরা মাছ শিকার করছিল। পরে সাগরে টহলরত নৌবাহিনী সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ