ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • চাটখিলের শাহাপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন 

    চাটখিলের শাহাপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।

    অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।  এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উল্যা পাটোয়ারী, আহসান হাবিব সমিরসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সম্মেলনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ