ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

    পিরোজপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পিরোজপুরে মো. ইমরান খান (৩১) নামে এক যুবককে  পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলাটি থেকে অভিযুক্ত একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

     
    বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামির অনুপস্থিতিতে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

    দণ্ডপ্রাপ্ত ইমরান জেলা সদর উপজেলার পুখুরিয়া গ্রামের মো. কুদ্দুস খানের ছেলে। আর খালাসপ্রাপ্ত হলেন- মো. রিয়াজ। তিনি একই উপজেলার ভৈরমপুর গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।  

    আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০১৭ সালের ১২ জুলাই জেলা সদর উপজেলার পুখুরিয়া গ্রামের হুলারহাট-শ্রীরামকাঠি সড়ক থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ ইমরানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রিয়াজকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় থানায় মাদক মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১৪ আগস্ট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ