ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • বিষধর সাপ কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ

    বিষধর সাপ কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ
    কলেজছাত্র মো. তোফায়েল আহমেদ তুহিন: ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বিষধর সাপের ছোবলে মো. তোফায়েল আহমেদ তুহিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র একই এলাকার মোতাহার হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র।

    বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পেছনে বাগানের সুপারি দেখতে যান তুহিন। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। তাঁর চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এরপর পথেই মারা যান তিনি।

    এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনো আমাদের কাছে আসেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ