ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।  

    নিহত যুবকের নাম মোশারেফ হোসেন (৩০)। সে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রামের ফজর আলী টেন্ডল বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।  

    মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রামের নিজ বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।   

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যে দেখা দেয় মোশারেফ হোসেনের। এ ঘটনার জের ধরে সে তার নিজ বসত ঘরের আড়ার সঙেঙ্গ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানার এসআই বিকাশ সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসেন।  

    সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ