ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ছোটবোন শেখ রেহানাসহ সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ১০টায় তারা টুঙ্গিপাড়ায় পৌঁছান।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ২০ মিনিটে শ্রদ্ধা জানানো শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।

এর আগে সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তারা। সকাল ৭টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর পদ্মা সেতুতে টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, এ সময় শেখ রেহানা বহরের ১৭টি গাড়ির টোল প্রদান করেন।

এদিকে বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেলা পৌনে ২টায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে। সেই সময় রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন