ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

বরিশালসহ সরাদেশে বৃষ্টির সম্ভাবনা 

বরিশালসহ সরাদেশে বৃষ্টির সম্ভাবনা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৭ অক্টোবর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ৭২ ঘণ্টায় এর তেমন কোনো পরিবর্তন হওয়ার আভাস না থাকলেও তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন