ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নিখোঁজ তরুণীর মরদেহ মিলল ডোবায়

    নিখোঁজ তরুণীর মরদেহ মিলল ডোবায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত পলি আক্তার (২৫) উপজেলার জয়াগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমকি গ্রামের সহিদ উল্যার মেয়ে।  

    রোববার ( ৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শনিবার রাত ৯টার দিকে পলি ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে। পরবর্তীতে বাড়ির লোকজন সকাল ৭টার দিকে তার মরদেহ ঘরের পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পলি আক্তার মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ