ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

বরিশালসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

বরিশালসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকাসহ দেশের ১৫ জেলার ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হয়েছে। এটি সোমবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে রাজধানীতে দুপুর ১২টার দিকে থেমে থেমে ঝুম বৃষ্টি হয়েছে। আগামী তিন দিনে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

রোববার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অপর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।


এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এসময় সিলেটে বৃষ্টি হয়েছে ৩৫ মিলিমিটার এবং কুড়িগ্রামের রাজারহাটে ৩৮ মিলিমিটার। এছাড়া, রংপুরে ১১ মিলিমিটার, নীলফামীর ডিমলায় ১০ মিলিমিটার, দিনাজপুরে ৮ মিলিমিটার, চট্টগ্রাম ৩ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ৬ মিলিমিটার, পটুয়াখালীতে ৭ ও বরিশালে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন