ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মোবাইলে গেম খেলার টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবকের বুকে ছুরিকাঘাত

    মোবাইলে গেম খেলার টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবকের বুকে ছুরিকাঘাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে মোবাইল গেম খেলার পাওনা টাকা না পেয়ে মোবাইল আটকিয়ে রাখার অভিযোগে সাইফুল (২০) নামে এক যুবককে বুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে ছাব্বির (২০) নামে আরেক যুবক।

    শনিবার রাতে পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ঘরামীবাড়ী এলাকার অটো স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাব্বির আহত সাইফুলের প্রতিবেশী।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুল অটোস্ট্যান্ডের একটি দোকানের পাশে বসা ছিল। এমন সময় ছাব্বির এবং রিয়াদ নামে দুই যুবক এসে মোবাইল আটকিয়ে রাখা নিয়ে সাইফুলের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় ছাব্বির ধারালো ছুরি বের করে সাইফুলের বুকের বাম পাশে বসিয়ে দিয়ে ছাব্বির রিয়াদ দৌড়ে পালিয়ে যায়। ছাব্বির একই এলাকার স্বরূপকাঠি পৌর শহরের ৪নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে।

    গুরতর আহত সাইফুলকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরতর দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

    নেছারাবাদ কাউখালি থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন জানান, অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ