ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

    মোংলায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বাদ আছর পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও মোংলা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান।

    আলোচনায় বক্তারা, ইসলামের তাৎপর্য তুলে ধরেন এবং ইসলাম ধর্ম মানে শান্তি ধর্ম। পৃথীবীতে আল্লাহ ও নবীজির অনুসরণ করতে হবে, তাহলেই পরকালে জান্নাতে প্রবেশ করা যাবে না।

    বক্তারা আরো বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন‍্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের জন‍্য ফরজ আর এটাই হলো ঈমান।

    অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার স্বাস্থ্য সহকারী মাসুদ আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শরিফ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জি এম আল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এর একান্ত সহকারী মো. ফাহিম হাসান অন্তর, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ হোসেন রনি ও মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোংলা থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ