ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা
  • শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই গ্রেফতার 

    শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাত বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।  
     
    গ্রেফতারকৃত খালেদ মাহমুদ (৪২) উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের  মির্জা আলী মিজির বাড়ির মো.আহসান উল্যার ছেলে।  

    সোমবার (১০ অক্টোবর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।  এর আগে, গত শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরককাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।  
     
    ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বিকেল ৪টরি দিকে তার দুসম্পর্কের চাচাতো বোনের জামাই খালেদ মাহমুদ শিশুটিকে কৌশলে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শেষে শিশুটি ঘরে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। 

    এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুর প্রতিবেশী এবং দুসম্পর্কের আত্মীয় হয়। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে উপপরিদর্শক (এসআই) মো.আক্তার হোসেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ