ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • মেঘনা নদী থেকে ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ

    মেঘনা নদী থেকে ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার তৃতীয় দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

    রোববার বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। এ সময় দুই জেলেকে আটক করে জরিমানাও করা হয়েছে। 

    জানা গেছে, বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, বাংলাদেশ নৌ-পুলিশ হেড কোয়ার্টারের পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্ট) ড. আকতারুজ্জামান বসুনিয়া, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নি ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করা হয়। পরে ২ জনকে ১৯৫০ এর ৪ ধারায় এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মেঘনা নদীর তীরে হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

    এ বিষয়ে পুলিশ সুপার ড. আকতারুজ্জান বসুনিয়া বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ভোলায় আমাদের ফোর্সসহ এসে নদীতে অভিযান পরিচালনা করি। এ সময় ২ লাখ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।’

    পুলিশ সুপার আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নৌ-পুলিশ বরিশাল (সার্কেল) সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ