ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ৩৬ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১

    ৩৬ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে  ৩৬ লক্ষ টাকা মূল্যের ১১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ হোসেন (৩৪) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।  গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার মুলঘর গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। 

    মঙ্গলবার (১জুন) বিকেলে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকার ওয়াই জংশন সংলগ্ন রিভার ভিউ কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-ক´বাজার আরকান সড়কে উপর চেকপোস্ট স্থাপন করে মাদকসহ এই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। 

    র‌্যাব -৭ এর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ক´বাজার হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল  ৩ টায় র‌্যাবের একটি টিম চট্টগ্রাম কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকার ওয়াই জংশন সংলগ্ন রিভার ভিউ কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম- ক´বাজার আরকান সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। 

    এসময় চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে চালক বাসটি থামানোর পর বাস থেকে একজন যাত্রী সুকৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে এই মাদক ব্যবসায়ীকে আটক করে। 

    পরবর্তীতে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১১,৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব -৭ এর পক্ষ থেকে আরো জানানো হয় জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ ক´বাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। এ ঘটনায়  চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ