ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় কোস্ট গার্ডের অভিযানে চোরাই ডিজেলসহ আটক ১

    মোংলায় কোস্ট গার্ডের অভিযানে চোরাই ডিজেলসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় কোস্ট গার্ডের অভিযানে এক হাজার আটশত লিটার চোরাই ডিজেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। 

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলা নালা সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে ১৮০০ লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দসহ ১ জন তেল চোরাকারবারিকে আটক করা হয়।

    আটককৃত ব্যক্তি মোঃ রিয়াজ হাওলাদা  (২২), পিতাঃ মোঃ এনামুল হাওলাদার। তিনি মোংলার কাইনমারি এলাকার বাসিন্দা। 

    তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের জন্য জব্দকৃত চোরাই ডিজেল, স্টীলবডি ট্রলার ও আটককৃত ব্যক্তি মোংলা থানায় হস্তান্তর করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ