ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ভোলায় শর্তে মুক্তি পাওয়া ২০ আসামি সড়কের পাশে লাগালেন তালবীজ

    ভোলায় শর্তে মুক্তি পাওয়া ২০ আসামি সড়কের পাশে লাগালেন তালবীজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সড়কের পাশে তালগাছের বীজ রোপণের শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামি সেই শর্ত পূরণ করেছেন।

    মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ সংলগ্ন সড়কে প্রবেশন অফিসার আব্দুল মজিদ শাহর তত্ত্বাবধানে ওই মুক্তি পাওয়া আসামিরা প্রত্যেকে ২০টি করে মোট ৪০০ তালবীজ রোপণ করেছেন।

    এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার শর্তে মুক্তি পাওয়া আসামিদের হাতে তালবীজ বিতরণ করেন। পরে প্রবেশনে মুক্তি পাওয়া আসামিরা প্রবেশন অফিসার ও জেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মজিদ শাহর তত্ত্বাবধানে অটোরিকশায় পরানগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। এরপর সেখানে তাঁরা তালবীজ রোপণ করেন।

    বিষয়টি নিশ্চিত করে প্রবেশন অফিসার আব্দুল মজিদ বলেন, আদালতের নির্দেশে শর্তে মুক্তি পাওয়া ২০ জন মাদক মামলার আসামি আজ পরানগঞ্জ সড়কে তালবীজ রোপণ করেছেন। এতে করে মুক্তি পাওয়া আসামিরা সামাজিক কাজে উদ্বুদ্ধ হবেন এবং তাদের ভুলগুলো শুধরে যাবে।

    এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রথমে ১৩ জন ও পরে সাতজন মাদক মামলার আসামিকে সড়কের পাশে তালবীজ রোপণের শর্তে প্রবেশনে মুক্তি দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ