ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নোয়াখালীতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু  

    নোয়াখালীতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন।  

    নিহত মো.ইউসুফ (৩০) উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ইতালি প্রবাসী ইউসুফ এক মাস ১দিন আগে ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসে তার আবার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল।  

    বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দিনেশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

    নিহতের বন্ধু ব্যবসায়ী নিজাম জানান, ইউসুফ ৩১ দিন আগে ইতালি থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান। সেখান থেকে পারিবারিক কাজে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন সে। চৌমুহনী থেকে একটি মাক্রোবাস ফেনীর দিকে যাচ্ছিলো। দেলা সাড়ে ১১টার দিকে ইউসুফ একা মোটরসাইকেল যোগে দিনেশগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুত্বর পেয়ে ঘটনাস্থলেই মারা যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ থানার ওসি আমাকে জানিয়েছে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী মারা গেছে। চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতাল থেকে পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে নিহত যুবকের পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ