ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু  

    নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছেন।  

    নিহত জান্নাতুল ফেরদাউস জান্নাতি (৭) উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো.ইউসুফের মেয়ে। সে স্থানীয় রব্বানীয় ফাজিল মাদ্রাসার প্রথম জমাতের শিক্ষার্থী ছিল।   

    বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চর আমানউল্যাহ ইউনিয়নের নূরানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।   

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে একটি মালবাহী ট্রাক সুবর্ণচর উপজেলার চরবাটার ভূঁইয়ার হাটের উদ্দেশ্যে যাত্রা । বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তার পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকটি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের নূরানী ফিলিং স্টেশনের সামনে  জান্নাতি কে চাপা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুত্বর পেয়ে ঘটনাস্থলেই মারা যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। স্থানীয় লোকজন একটি ট্রাক আটক করে। এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ