ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

চলতি মাসেই আসছে শীত

চলতি মাসেই আসছে শীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আশ্বিনের আর একদিন বাকি। দেশে মৌসুমি বায়ু এখনও সক্রিয়। এর প্রভাবে আবহাওয়া এখনও উষ্ণ। তবে আগামী দুই-একদিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একারণে নতুন করে আর এর প্রভাবে আর বৃষ্টির শঙ্কা নেই।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বাতাসের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলতি মাসের শেষ দিকে দেশের উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে, অনুভূত হবে শীত মৌসুম। তবে রাজধানী ঢাকাসহ বড় বড় শহরগুলোতে শীত পড়তে সময় লাগে বলে জানিয়েছেন। 

আগামী দুই একদিনের মধ্যে বাংলাদেশের আকাশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে। ফলে এর প্রভাবে যে সারাদেশে বৃষ্টি হচ্ছিল, সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে। তবে এরমধ্যে উপকূলে লঘুচাপের সৃষ্টি হলে, সেকারণে বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ‘গত বছরের মতো সময়েই শীত আসতে শুরু করবে, আপাতত আমাদের এমনটাই মনে হচ্ছে। তবে বাতাসের গতি পরিবর্তনের উপর সবকিছু নির্ভর করছে।’
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন