ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

গ্রিড বিপর্যয়ে বরখাস্ত হচ্ছেন পিজিসিবির দুই কর্মকর্তা

গ্রিড বিপর্যয়ে বরখাস্ত হচ্ছেন পিজিসিবির দুই কর্মকর্তা
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গ্রিড বিপর্যয়ে দায়িত্বে অবহেলার কারণে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ কথা জানান। তবে তিনি ওই কর্মকর্তাদের নাম ও পদবি জানাননি।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, দায়ী ওই কর্মকর্তাদের একজন উপ-সহকারী প্রকৌশলী ও আরেকজন সহকারী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা।

গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন বিভ্রাটের পর ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সেদিন দুপুর ২টার দিকে এ বিপর্যয় ঘটে।

এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সন্ধ্যার পর স্বাভাবিক হতে থাকে বিদ্যুৎ সরবরাহ। এ বিষয়ে তিনটি তদন্ত কমিটি গঠন হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন