ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কাউখালীতে নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, ৭ জেলের জরিমানা

    কাউখালীতে নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, ৭ জেলের জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে সাত জেলেকে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (১৬ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত ওই আর্থিক দণ্ড দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের দাশেরকাঠী গ্রামের রহমত শিকদারের ছেলে মিজান শিকদার, একই ইউনয়িনের গাডতা গ্রামের বারেক শেখের ছেলে মো. জাকির হোসেন শেখ, উপজেলার চিরাপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের ডুমজুরি গ্রামের ওহাব আলী মোল্লার ছেলে এনায়েত হোসেন মোল্লা, একই গ্রামের চাকায়েত মোল্লার ছেলে মানিক মোল্লা, খালেক ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির (১৮), আয়নাল উদ্দিনের ছেলে মো. ছলেমান (৪৪) ও আয়নাল আবেদিনের ছেলে মিজানুর রহমান।

    ইউএনও মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলার চিড়াপাড়া এলাকায় নদীতে বিষ প্রয়োগ করে একদল অসাধু লোক মাছ শিকার করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এর সব তথ্য প্রমাণ পাওয়ায় সেখান থেকে সাত জনকে আটক করা হয়। পরে ওইদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক বছরের কারাদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ