জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি: মকবুল হোসেন
মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অবসর দেওয়া তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করেননি।
সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান মকবুল হোসেন। কী কারণে তাকে অবসর দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলেও জানান।
চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার তাকে অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাভাবিকভাবে আগামী বছরের (২০২৩ সাল) ২৫ অক্টোবর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল মকবুল হোসেনের।
এইচকেআর