ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় শেখ রাসেল দিবস পালিত

    মোংলায় শেখ রাসেল দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, চারা রোপণ, র‌্যালি,  পুরস্কার বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৮ অক্টোবর) মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।

    দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল'র ছবিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও শিল্পকলা একাডেমিক'র উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত চিত্রাংকন, কুইজ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এসময় সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার, মোংলা) সৌমিত্র বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জাহিদুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার এ. জেড. এম. তৌহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এ.আনোয়ার-উল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল। তাঁর জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।

    শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস' হিসেবে পালন এবং দিবসটিকে 'ক' শ্রেণিভুক্ত ঘোষণা করে বর্তমান সরকার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ